Friday, 19 August 2016

জোহরা নাজির ফাউন্ডেশন গঠন তন্ত্র

জোহরা নাজির ফাউন্ডেশন
                গঠন তন্ত্র
ধারা ঃ ০১ ঃ প্রতিষ্ঠানের নাম                ঃ জোহরা নাজির ফাউন্ডেশন (বেসরকারী)।
ধারা ঃ ০২ ঃ প্রতিষ্ঠানের ঠিকানা             ঃ গ্রামঃ- জয়পুর জামতলা বাজার, পো- জয়পুর,উপজেলাঃ মণিরামপুর,   জেলা-   যশোর।
ধারা ঃ ০৩ ঃ প্রতিষ্ঠানস্থাপনের তারিখ       ঃ ৮ আগষ্ট,২০১২ ইং।
ধারা ঃ ০৪ ঃ প্রতিষ্ঠানকর্ম এলাকা            ঃ প্রতিষ্ঠানের কর্মক্ষেত্র ঃ- প্রথম পর্যায়ে যশোর জেলা, পরবর্তী পর্যায়ে
   ক্রমান্বয়ে সাধ্যানুসারে সমগ্র বাংলাদেশ।
ধারা ঃ ০৫ ঃ প্রতিষ্ঠানধরণ                ঃ ইহা একটি অরাজনৈতিক , অলাভজনক, সামাজিক,  শিক্ষা ও সাংষ্কৃতিক
   উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী   প্রতিষ্ঠান।
ধারা ঃ ০৬ ঃ প্রতিষ্ঠানলক্ষ্য ও উদ্দেশ্য     ঃ জোহরা নাজির স্মরণে বাৎসরিক দোয়া মাহফিল।সমাজের নানামূখী ইন্নয়ন মূলক কর্মকান্ড। সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা। ইসলামী মূল্যেবোধ সৃষ্টিতে অনুপ্রেরণা কার। সুস্থ রাধার সংস্কৃতির বিকাশ । দেশের উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহন । গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান । মাদরাসাও স্কুল প্রতিষ্ঠান নির্মাণ । রক্তদান কর্মসুচি পালন। বিভিন্ন জাতীয় দিবসে আলোচনা সভা ও র‌্যালী করা। রমজান মাসে ইফতার মাহফিল ও রমজানের তৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা । ইয়াতিম ও দৃস্থ্য অসহায় মানুষের সহযোগিতা প্রদার করা । সাধরণ মানুঘের মধ্যে পাঠভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে এলাকায় পাঠাগার স্থাপন , দেশ-বিদেশী পুস্তক সংগ্রহ ও সরবরাহ এবং তা পরিচালনা করা। বিাভন্ন কর্মের সফল মানুষের সয়বর্ধনা প্রদান ।  জাতি -ধর্ম -বর্ন নির্বেশেষে সকল মানুষের আর্তমানবতার সেবায় সমর্পিত অরাজনৈতিক , অসাম্প্রদায়িক,অবাণিজ্যিক, দাতব্য, স্বেচ্ছাসেবী  সমাজ কল্যানণ সংস্থা  ।
ধারা ঃ ০৭ ঃ সদস্য হওয়ার যোগ্যতা      ঃ প্রতিষ্ঠানকার্য এলাকায় বসবাসকারী কমপক্ষে ১৮ বা তদুর্ধ বয়স্ক,
  সৎ চরিত্রবান এবং সামাজিক চেতনাবোধ সম্পন্ন বাংলাদেশী নাগরিক এই সংস্থার সদস্য হওয়ার যোগ্য বলিয়া  বিবেচিত হইবেন। পুরুষ বা মহিলা উভয়েই এই সংস্থার সদস্য হতে পারবেন।
ধারা ঃ ০৮ ঃ সদস্য হওয়ার অযোগ্যতা     ঃ আদালত কর্তৃক দোষী সাব্যস্ত ও সাজা প্রাপ্ত হলে,দেউলিয়া বা পাগল হলে, রাষ্ট্র      বিরোধী কাজে লিপ্ত থাকলে এবং সংস্থার নীতিমালা ভঙ্গ বা গঠনতন্ত্রের পরিপন্থি কাজ করলে সদস্য পদের  জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।          
ধারা ঃ ০৯ ঃ সদস্য চাঁদা                   ঃ  সদস্য/সদস্যাদের মভর্তি ফি ১৫/= (পনের) টাকা। কার্যকরী পরিষদের সিদ্ধান্ত এবং নিবন্ধন কর্তৃপক্ষের পূর্ব অনুমোদনক্রমে এই হার বেশী / কম হতে পারে।
ধারা ঃ ১০ ঃ সদস্য হওয়ার নিয়মাবলী     ঃ  সংস্থার নিয়মাবলী মানিয়া চলিতে সম্মত থাকিয়া যে কেহ সদস্য হওয়ার জন্য
সভাপতির বরাবরে সংস্থা কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন পত্র দাখিল করিলে এবং কার্যকরী পরিষদ কর্তৃক তাহা অনুমোদিত হইলে প্রার্থীত সদস্যপদ প্রদান করা যাইবে ।


ধারাঃ ১১ঃ সদস্যপদ ও উহার শ্রেণি বিভাগ    ঃ এই সংস্থায় মোট ৪ (চার) প্রকার সদস্য থাকিবে।যথা-(১)সাধারণ সদস্য(২)আজীবন সদস্য (৩)দাতা সদস্য (৪)প্রতিষ্ঠাতা সদস্য।
১। সাধারণ সদস্য ঃ ধারা ৭ মোতাবেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যিনি ধারা ৯ এবং ধারা ১০ মোতাবেক সদস্য হবেন তিনি সাধারণ সদস্য হিসেবে বিবেচিত হবেন ।২। আজীবন সদস্য ঃ যদি কোন ব্যক্তি সংস্থার নামে ৫০০০ /=(পাঁচ হাজার )টাকা অথবা সমপরিমান অর্থের মালামাল দান করেন   তবে তিনি আজীবন সদস্য হিসেবে গন্য হবেন ।আজীবন সদস্যদের ভোটাধিকার থাকবে এবং তারা নির্বাচনে অংশ নিতে   পারবেন।আজীবন সদস্যগণ ফাউ-েশনের  পক্ষ হইতে বিশেষ সম্মানের অধিকারি হইবেন ।ধারা ৭এবং ধারা ১০ এর নিয়ম তাদের জন্য প্রযোজ্য হবে । 
৩। দাতা সদস্য ঃযদি কোন ব্যক্তি এককালীন ১০,০০০/=(দশ হাজার )টাকা অথবা সমপরিমান অর্থের মালামাল (স্থাবর/অস্থাবর) সংস্থার নামে জনকল্যানমূলক কাজে ব্যয় করার জন্য দান করেন তবে তিনি দাতা সদস্য হিসেবে গণ্য হবেন। দাতা সদস্যদের  ভোটাধিকার থাকবে এবং তিনি নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেন ।উন্নয়নের লক্ষে তাদের উপদেশ ও পরামর্শ বিবেচনা করা  যাবে এবং সংস্থার পক্ষ থেকে তিনি বিশেষ সম্মানের অধিকারী হবেন ।
  ৪। প্রতিষ্ঠাতা সদস্য ঃ প্রতিষ্ঠান গঠনে যারা উদ্যোগ গ্রহন করেছিলেন এবং যারা নিবন্ধিকরণের সময় :বি” ফরমে স্বাক্ষর করেছেন
তারা প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গন্য হবেন ।প্রতিষ্ঠাতা সদস্যগণ নিয়মিত চাঁদা প্রদান করবেন ।তারা ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ।প্রতিষ্ঠাতা সদস্যগণ স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাদের সদস্য পদ বাতিল করা যাবে না।








ধারাঃ ১২ঃ সদস্যপদ বাতিলের কারণঃ
০১। বিনা নোটিশে পরপর ৩ টি সভায় অনুপস্থিত থাকলে ।
                    ০২। গঠনতন্ত্রের পরিপন্থীকার্যকলাপে লিপ্ত থাকলে ।
                   ০৩। মৃত্যুবরণ করলে ।
                    ০৪। আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হলে ।
                    ০৫। দেউলিয়া কিংবা পাগল হলে ।
                    ০৬। সংস্থায় বা সংস্থা কর্তৃক পরিচালিত কোন প্রকল্পে /কার্যক্রমে চাকরী গ্রহন করলে ।
ধারাঃ ১৩ঃ সদস্যপদ পুনরুদ্ধারের নিয়ম ঃ ধারা ১২ এর ১ হইতে ৭ উপধারার যে কোন কারনে সদস্য পদ বাতিল হইলে (৪ ও ৬ উপধারা ছাড়া )উপযুক্ত কারণ দর্শাইয়া পুণরায় সদস্যপদের জন্য সভাপতি বরাবর আবেদন করলে এবং কার্যকরী পরিষদের সভায় উহা অনুমোদিত হলে সদস্যপদ পুনরুদ্ধার করা যেতে পারে।এক্ষেত্রে সমস্ত বকেয়া চাঁদা (যদি বাকি থাকে)পরিশোধ সহ পুণঃভর্তি ফিস বাবদ ৩০/=(ত্রিশ)টাকা প্রদান করতে হবে।
ধারাঃ ১৪ঃ সদস্য পদ ত্যাগ করার নিয়মঃ যদি কোন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক হলে সভাপতি বরাবর সাধারণ সম্পাদকের মাধ্যমে দরখাস্ত দাখিল করবেন ।
ধারাঃ ১৫ঃ ফাউ-েশন পরিচালনা পরিষদ (সাংগঠনিক কাঠামো)ঃ
সংস্থা পরিচালনার জন্য ৩ টি পরিষদ থাকবে । যথা ঃক)সাধারণ পরিষদ খ)কার্যকরী পরিষদ গ)উপদেষ্টা পরিষদ ।ক) সাধারণ পরিষদের দায়িত্ব ও কার্যাবলী ঃ ধারা ৯ এবং ধারা ১০ মোতাবেক গঠিত সদস্যদের সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত হবে।সাধারণ পরিষদের কোন উর্দ্ধসীমা থাকবে না। সাধারণ পরিষদ কর্তৃক বাজেট অনুমোদন ,হিসাব নিরীক্ষা,বার্ষিক কর্ম পরিকল্পনা তৈরি ও অনুমোদন ,কার্যকরী পরিষদ গঠন ইত্যাদি দায়িত্ব পালন করবেন।কার্যকরী পরিষদের সভাপতি সাধারণ পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। কার্যকরী পরিষদ সাধারণ পরিষদের   নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবে ।





খ) কার্যকরী পরিষদ ও উহার কার্যাবলী ঃসাধারণ সদস্যদের দ্বারা গঠিত হবে কার্যকরী পরিষদ।কার্যকরী পরিষদ সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিচালনা বার্ষিক বাজেট ও কর্মপরিকল্পনা প্রণয়ন,বার্ষিক অগ্রগতি ও আয় ব্যয়ের হিসাব প্রস্তুত এবং সাধারণ সভায় উপস্থাপন সহ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য পরিষদের স্বস্ব কর্মকর্তাদের উপর অর্পিত দায়িত¦ পালন করবেন।কার্যকরী পরিষদ তাদের সকল কাজের জন্য সাধারণ পরিষদের নিকট দায়ী থাকবে।
     কার্যকরী পরিষদের সদস্য সংখ্যা ১৫ জন এবং পরিষদের মেয়াদকাল হবে ৫ বৎসর ।
১)প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান (সভাপতি)                     ১জন
        ২ সাধরন সম্পদক     ১ জন
        ৩) কোষাধ্যক্ষ    ১ জন
        ৪ সাংগঠনিক সম্পদক    ১জন
        ৫ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পদক     ১ জন
        ৬ ক্রীয়া বিষয়ক সম্পদক     ১ জন
         ৭ শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পদক    ১জন
        ৮ প্রচার সম্পদক    ১জন
        ৯ সমাজ কল্যাণ সম্পদক     ১জন   
                   ১০নির্বাহী সদস্য                            ৬জন
    
                         মোট                            ১৫ জন
  গ) উপদেষ্টা পরিষদ ঃ প্রতিষ্ঠাতা ,দাতা ও আজীবন সদস্যদের মধ্য হতে ৫(পাঁচ)সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ কার্যকরী পরিষদ কর্তৃক গঠন করতে  হবে এবং সাধারণ পরিষদের অনুমোদন গ্রহন করতে হবে।সংস্থার সকল প্রকার উন্নয়নমুলক কাজের পরামর্শ প্রদান উপদেষ্টা পরিষদের কাজ। পরিষদের মেয়াদ কাল হবে পরিষদ গঠনের পর হতে ২ (দুই) বৎসর ।





ধারা ঃ১৬ঃকার্যকরী পরিষদের দায়িত্ব ও কর্তব্য ঃ ক) সভাপতি ঃতিনি সংস্থা কর্তৃক আহবানকৃত প্রতিটি সভায় উপস্থিত থেকে সভায় সভাপতিত্ব করবেন ।সংস্থার নিয়ম-কানুন রক্ষার জন্য বা নিয়ম  শৃঙ্খলা রক্ষার প্রশ্নে তিনি গঠনমুলক পরামর্শ প্রদান করে সুষ্ঠ সমাধান করবেন ।সংস্থার উন্নয়নমুলক কার্যকলাপে তিনি সবসময় গঠন   মূলক পরামর্শ প্রদান করবেন।কোন বিতর্ক বা বিতর্কিত বিষয়ে যদি ২পক্ষ সমান ভোট পান তবে তিনি কাষ্টিং ভোট প্রদান করে সমস্যার সমাধান করবেন ।সংস্থার প্রতিটি বিষয় সুষ্ঠভাবে পরিচালিত হইতেছে কিনা তাহার প্রতি দৃষ্টি রাখিবেন ।সংস্থার বাজেট ও আয় ব্যয়ের  হিসাব এবং দৈনন্দিন কাজের তদারকি সহ তিনি সকল কাজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ।
খ)সেক্রেটারি ঃসাধারণ সম্পাদক সংস্থার সকল কাজের দায়িত্ব পালন করবেন।তিনি সভাপতির অনুমতিক্রমে সভা আহবান,বার্ষিক বাজেট প্রণয়ন,কর্ম  পরিকল্পনা তৈরি এবং অনুমোদিত প্রকল্প সমুহ যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তাহা তদারকি করবেন ।তিনি বার্ষিক বাজেট আয় ব্যয়ের হিসাব এবং প্রস্তুতকৃত বিভিন্ন প্রকল্প অনুমোদনের জন্য সাধারণ সভায় উপস্থাপন করবেন ।আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ,ব্যাংকের সহিত যোগাযোগ এবং কার্যক্রম বাস্তবায়নে তিনি সক্রিয়   ভূমিকা পালন করবেন ।অফিসের নথি পত্র সংরক্ষন করবেন ।তিনি সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য নগদ ১০০০/-(এক হাজার ) টাকা হাতে রাখতে পারবেন ।সাধারণ সম্পাদক সংস্থার নির্বাহী প্রধান হিসেবে  গণ্য হবেন ।
গ)কোষাধ্যক্ষ ঃ সংস্থার অনুকুলে যাবতীয় নগদ অর্থ বা চেক তিনি সংস্থার নামে পরিচালিত ব্যাংক হিসাবে জমা প্রদান করবেন ।সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদিত যে কোন বিল বা ভাউচার তার নিকট দাখিল করা হলে তিনি উহা পরিশোধ করবেন ।ক্যাশ বহি লিখন ও অন্যান্য আর্থিক লেনদেন তিনি সম্পাদন করবেন ।মাসিক ব্যয় সংশ্লিষ্ট মাসে এবং অনুষ্ঠিত কার্যকরী সভায় অনুমোদন করে নিবেন ।
ঘ) দপ্তর সম্পাদকঃ   সংস্থার সকল নথিপত্র সংরক্ষন করবেন।সংস্থার সকল দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করবেন। রেকডৃপত্র লিপিবদ্ধ করবেন।এছাড়া সাধারন  সম্পাদককে সংগঠনের সকল কাজে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।


ঙ) প্রচার সম্পাদকঃ প্রচার সম্পাদক সংস্থার সকল অনুষ্ঠানাদি সকল সদস্যদের নিকট প্রচারের ব্যবস্থা করবেন।সংস্থার বিভিন্ন পেপার পত্রিকা প্রকাশ করবেন। এছাড়া  সাধারণ সম্পাদককে সংগঠনের সকল কাজে  সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
চ)সদস্য ঃ  কার্যকরী পরিষদের সকল সভায় উপস্থিত থেকে সংস্থার উন্নয়নের লক্ষে বিভিন্ন মতামত ব্যক্ত করতে পারবেন ।তিনি কার্যকরী পরিষদ  কর্তৃক প্রদত্ত যেকোন দায়িত্ব পালন করবেন ।
ধারাঃ ১৭ঃ বিভিন্ন সভা ও উহার শ্রেণি বিভাগ ঃ   এই সভায় ৬ প্রকার সভার ব্যবস্থা থাকবে। যথা ঃ ক) সাধারণ সভা খ) কার্যকরী পরিষদের সভা গ) জরুরি সভা ঘ) তলবী সভা
                ঙ) মুলতবী সভা চ) জরুরী সাধারণ সভা ।
ক) সাধারণ সভা ঃ এই সভা প্রতি বছর ২(দুই) বার অনুষ্ঠিত হবে।সভাপতির অনুমোদনক্রমে সাধারণ সম্পাদক এ সভা আহব্বান করবেন।সভার স্থান, তাং এবং সময় আলোচ্য সূচী উল্লেখ পূর্বক ১৫ দিন পূর্বে সভার বিজ্ঞপ্তি নোটিশ বইয়ের মাধ্যমে সদস্যদের নিকট পৌছাতে হবে।  
               ২/৩ অংশ সদস্যদের উপস্থিতিতে এই সভার কোরাম পূর্ণ হবে ।
খ) কার্যকরী পরিষদের সভা  ঃ   সভাপতির অনুমোদনক্রমে ৭(সাত) দিনের নোটিশে সাধারণ সম্পাদক এই সভা আহবান করবেন ।সভার বিজ্ঞপ্তিতে স্থান,তারিখ,সময়  এবং সভার আলোচ্য সূচী উল্লেখ পূর্বক সভা অনুঠানের কমপক্ষে ৩ দিন পূর্বে নোটিশের মাধ্যমে সদস্যদেরকে অবহিত করতে হবে। প্রতি ২ মাস অন্তর একটি সভা অনুঠিত হবে ।২/৩ অংশ সদস্যের উপস্থিতিতে এই সভার কোরাম পূর্ণ হবে । গ)জরুরী সভা বিশেষ জরুরি প্রয়োজনে সভাপতি এবং সভাপতির অনুমোদনক্রমে সাধারণ সম্পাদক জরুরি সাধারণ সভা আহবান করবেন।৩ দিনের   বিজ্ঞপ্তিতে এবং জরুরি কার্যকরী পরিষদের সভা ২৪ ঘন্টার বিজ্ঞপ্তিতে সভার আলোচ্য সূচী এবং সভা আহবানের কারণ উল্লেখ করে   নোটিশ বইয়ের মাধ্যমে সদস্যদের নিকট অবহিত করতে হবে ।
ঘ)তলবী সভা ঃ১) কমপক্ষে মোট সদস্যের ২/৩ (দুই Ñতৃতীয়াংশ )সদস্য বিশেষ সাধারণ সভা কর্মসূচীর (এজেন্ডা) বা উদ্দেশ্য ব্যক্ত করে স্বাক্ষর দান  করতঃ তলবী সভার আবেদন প্রতিষ্ঠানের সভাপতি বা সম্পাদকের কাছে জমা দিতে পারিবেন ।
   
২)সভাপতি বা সাধারণ সম্পাদক তলবী সভার আবেদন প্রাপ্তির ২১ দিনের মধ্যে তলবী সভার আহবান না করলে তলবী সদস্যবৃন্দ  নোটিশ জমার ২২ দিন পরে ১ মাসের মধ্যে ১৫ দিনের  নোটিশে সভা আহবান করতে পারবেন।তবে তলবী সভা প্রতিষ্ঠানের অফিসে  ডাকতে হবে ।মোট সদস্যের ২/৩ (দুই –তৃতীয়াংশের )উপস্থিতিতে কোরাম পূর্ণ হবে ।
 ঙ)মুলতবী সভা ঃ  কোরামের অভাবে সভা পরিচালনা করা সম্ভব না হলে অথবা অনুষ্ঠিত সভার কার্যক্রম সংশ্লিষ্ট তারিখে হলে পরবর্তী সময়ে সভা পরিচালনার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে ।মুলতবী সভায় কোরামের প্রয়োজন হবে ২/৩(দুই –তৃতীয়াংশ)
চ) জরুরী সাধারণ সভা ঃজরুরী সাধারণ সভা ৭ দিনের নোটিশে আহবান করা যাবে ।তবে এই সভায় এজেন্ডা ছাড়া অন্য কোন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত  নেওয়া যাবে না ।
ধারা ঃ১৮ ঃ নির্বাচন পদ্ধতি ঃ
কার্যনির্বাহী পরিষদ ঃ সংস্থার বৈধ সাধারণ সদস্যের ভোটে নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে ।কার্যনির্বাহী পরিষদ   গঠন করে  ১ মাসের মধ্যে নিবন্ধীকরণ কর্তৃপক্ষের নিকট হতে অনুমোদন গ্রহণ করতে হবে ।নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে এক বা  একাধিক কর্মকর্তাকে আমন্ত্রন জানানো যেতে পারে ।
       খ) মেয়াদ ঃকার্যকরী পরিষদের মেয়াদ কাল হবে ২ বছর ।নির্বাচিত ঘোষনার তারিখ হতে এ মেয়াদ কাল কার্যকর হবে ।
       গ) নির্বাচন কমিশন ঃ নির্বাচন পরিচালনার জন্য কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে অংশ গ্রহন করবেন না বা প্রতিষ্ঠানের সদস্য নন এমন ৩ জন ব্যক্তিকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন সাধারণ পরিষদের সিদ্ধান্তক্রমে গঠিত হবে ।নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে নির্বাচনী কার্যক্রম  সমপন্ন করবেন এবং নির্বাচনী ফলাফল ঘোষণা করবেন ।
   ঘ) নির্বাচন কমিশনের দায়িত্ব ঃ ১।সংস্থার বৈধ সাধারণ সদস্যদের নিয়ে ভোটার তালিকা প্রণয়ন (২)নির্বাচনী তফসীল ঘোষণা (৩) নির্বাচন অনুষ্ঠিত করণ ও   ফলাফল ঘোষণা । ঙ)ভোটের প্রণালী ঃ  এক ব্যক্তি প্রতিটি পদে একটি ভোট প্রদান করবেন এবং কোন প্রতিনিধির মাধ্যমে ভোট দেওয়া যাবে না ।নির্বাচনের ৩০ দিন পূর্বে নির্বাচন কমিশন নির্বাচনী তফসীল ঘোষণা করবেন । নির্বাচন বিষয়ে কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে ।


ধারাঃ ১৯ ঃ অনাস্থা প্রস্তাব ঃযদি কোন সময় কার্যকারী পরিষদের কেউ সংস্থার স্বার্থের পরিপন্থি কোন কাজ করেন তবে তাহার বিরুদ্ধে সাধারণ পরিষদের ২/৩ ভাগ সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব আনায়ন করা যাবে ।তবে এই বিষয়ে নিবন্ধন কর্তৃপক্ষ চ’ড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করবে ।
ধারা ঃ২০ঃকর্মকর্তা /কর্মচারী নিয়োগ  সংস্থার জন্য কর্মকর্তা /কর্মচারি নিয়োগের প্রয়োজন দেখা দিলে কার্যকরী পরিষদ কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট একটি নিয়োগ কমিটি গঠন   করতে হবে ।উক্ত কমিটি নিয়মতান্ত্রিক ভাবে সংস্থার কর্মকর্তা/কর্মচারি নিয়োগ করবেন।সংস্থার কোন সদস্য কোন পদে অথবা সংস্থা   কর্তৃক পরিচালিত কোন প্রকল্প /কার্যক্রমে চাকরি গ্রহন করতে পারবেন না এবং সংস্থা হতে সম্মানী ভাতা ,মুনাফা বা কোন আর্থিক  সুবিধা গ্রহন করতে পারবেন না ।
ধারা ঃ২১ঃ শুণ্য পদ পূরণঃ কার্যনির্বাহি পরিষদের পদ শুণ্য হলে সাধারণ পরিষদের সিদ্ধান্তক্রমে সংস্থার সদস্য দ্বারা উক্ত শুণ্য পদ পূরণ করা যাবে ।শুণ্য পদ   পূরণের পর নিবন্ধীকরণ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহনের পর তা কার্যকর হবে ।
ধারা ঃ ২২ ঃ সংস্থার আয়ের উৎস ঃ সদস্য চাঁদা,অনুদান সরকারি / বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির দান সংস্থার আয়ের উৎস হিসেবে গণ্য হবে ।
ধারা ঃ ২৩ ঃ তহবীল /অর্থ  লেনদেন ঃ  ক) সদস্যের ভর্তি ফি , ,শুভাকাঙ্খীদের দান ,বিভিন্ন সরকারি/  বেসরকারি কল্যাণমুলক প্রতিষ্ঠনের অনুদান ,যাকাত,  ফাউন্ডেশনের বাণিজ্যিক শাখার মুনাফা ফাউন্ডেশনের আয়ের উৎস বলে গণ্য হবে ।উল্লেখ্য যে ,্অত্র ফাউন্ডেশনের বৈদেশিক  সাহায্য গ্রহনের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত এতদসমপর্কিত আইন মেনে চলবে ।
        খ) আর্থিক বছর শেষে তহবিলের অর্থ সদস্যদের মাঝে বন্টন করা যাবে না । শুধুমাত্র প্রতিষ্ঠানের আদর্শ ও লক্ষ্য এবং উদ্দেশ্য  অর্জনের ক্ষেত্রে কল্যাণমুখী কাজে খরচ করা যাবে ।
ধারা ঃ ২৪ ঃ আর্থিক প্রশাসনঃ  সংস্থার নামে তফসীলভুক্ত স্থানীয় যে কোন বাণিজ্যিক ব্যাংকে একক স্বাক্ষরে পরিচালিত একটি সঞ্চয়ী হিসাব খুলিতে হবে।একক সভাপতি স্বাক্ষরে পরিচালিত হবে। বিভিন্ন  সূত্র হতে প্রাপ্ত নগদ অর্থ বা চেক এই হিসাবে জমা করতে হবে।সকল অর্থই চেকের মাধ্যমে উত্তোলন করতে হবে।


অর্থ উত্তোলন ও  খরচের ব্যাপারে কার্যকরী পরিষদের সভার অনুমোদন থাকতে হবে।সাধারণ সম্পাদক নগদ ৫০০/- (পাঁচ শত )টাকার বেশি হাতে   রাখতে পারবে না।যে কোন খরচের হিসাব পরবতী কার্যকরী পরিষদের সভায় অনুমোদন গ্রহন করতে হবে। বড় ধরনের কোন খরচের প্রশ্ন দেখা দিলে সাধারণ সভায় তাহা অনুমোদনের জন্য পেশ করে অনুমোদন লাভের পর খরচ করা যাবে। কোষাধ্যক্ষ সকল আয় ব্যয়   হিসাব সংরক্ষণ করবেন ।
 ধারা ২৫ ঃ সংস্থার আয় ব্যয় হিসাব নিরীক্ষণ ঃসংস্থার সকল সদস্যদের মধ্য হতে যে কোন ৩ জন সদস্য সমন্বয়ে একটি আভ্যন্তরীণ অডিট টিম গঠন করে প্রতি ৬ মাস অন্তর সংস্থার  হিসাব পরীক্ষা নিরীক্ষা করতে হবে ।এই টিম কর্তৃক হিসাব নিরীক্ষণের পর ১৫ দিনের মধ্যে সভাপতির নিকট প্রতিবেদন দাখিল করতে হবে ।তাছাড়া সংস্থার আয় ব্যয়ের হিসাব প্রতি বছর রেজিষ্টেশন কর্তৃপক্ষ অথবা তার মনোনীত কর্মকর্তা দ্বারা নিরীক্ষণ করতে হবে ।ইহা ছাড়া ও প্রয়োজনে যে কোন সি/এ ফার্ম দ্বারা অডিট করা যাবে ।
ধারা ঃ ২৬ ঃ গঠনতন্ত্র সংশোধন বা পরিবর্তন ঃ  গঠনতন্ত্রের কোন ধারা বা উপধারা পরিবর্তন,সংযোজন,সংকোচন অথবা বিয়োজনের প্রয়োজন দেখা দিলে প্রথমে কার্যকরী পরিষদের  সভায় যে সমস্ত বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গ্রহন পূর্বক একটি পূর্ণাঙ্গ সংশোধিত খসড়া সংবিধান প্রস্তুত করতে হবে এবং সাধারণ  সভায় অনুমোদনের জন্য দাখিল করতে হবে ।সাধারণ পরিষদের মোট সদস্যের ২/৩ অংশ সদস্যদের উপস্থিতে গঠনতন্ত্রের   সংশোধন বিষয়ে অনুমোদন গ্রহন করে চ’ড়ান্ত অনুমোদনের জন্য নিবন্ধীকরণ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে । নিবন্ধন কর্তৃপক্ষের চুড়ান্ত অনুমোদনের পর তা কার্যকর হবে ।
ধারা ঃ ২৭ ঃ আইনগত বিধান ঃ অত্র গঠনতন্ত্রে যা কিছু উল্লেখ থাকুক না কেন সংস্থাটি ১৯৬১ সনের ৪৬ নং অধ্যাদেশের আওতায় এবং দেশের প্রচলিত আইন    অনুযায়ী সকল কার্যাদি পরিচালিত হবে ।অন্যান্য কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে পরিচালিত হবে ।
                          সমাপ্ত





No comments:

Post a Comment